জনপ্রিয় কানাডিয়ান অভিনেত্রী সামান্থা আর নেই

প্রয়াত হলেন কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা সামান্থা উইনস্টেইন। মাত্র ২৮ বছর বয়সে অনন্তলোকের পথে পাড়ি জমালেন তিনি। গেল ১৪ মে মৃত্যু হয়েছে তারা। তবে খবরটি গণমাধ্যমে আসে বুধবার (২৪ মে)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আড়াই বছর আগে এ অভিনেত্রীর ডিম্বাশয়ে ক্যানসার শনাক্ত হয়। আর মরণব্যাধি ক্যানসারের কাছে পরাজিত হলেন সামান্থা।’

সামান্থার বাবা ডেভিড উইনস্টেইন বলেছেন,

‘স্যাম একটি সূর্যকিরণের জীবন্ত মূর্ত প্রতীক ছিল। সে এতটাই ইতিবাচক শক্তিতে পূর্ণ ছিল যে, কেউ তার সঙ্গে সাক্ষাৎ করলে বলতেন—তিনি প্রতিটি ঘরই আলোকিত করতে পারেন।’

মাত্র ছয় বছর বয়স থেকে অ্যানিমেটেড টেলিভিশন সিরিজে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়ে আসছিলেন সামান্থা। এ কারণে ক্যারিয়ারে অনেক কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

২০১৩ সালে ক্যারির রিমেকে হাই স্কুলের শিক্ষার্থী হিদারের চরিত্রে অভিনয় করেছিলেন।

এ ছাড়া হলিউড অভিনেত্রী ক্লো গ্রেইস মরেটজ, জুলিয়ান মুর এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী টনি কোলেট অভিনীত ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেসাস হেনরি ক্রিস্ট’ সিনেমায় অ্যাড্রের চরিত্রে অভিনয় করেছিলেন। 

সংগীতের প্রতিও ভীষণ ভালো লাগা ছিল সামান্থার। টরন্টোভিত্তিক গ্যারেজ রকব্যান্ড কিলার ভার্জিনেসের মূল ভোকাল এবং গিটারিস্ট ছিলেন কানাডিয়ান এ তারকা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card