মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশার তীব্রতা কমে আসায় সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভন্তরিণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাটের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম।

তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। এ সময় রো রো এনায়েত পুরি নামের একটি ফেরি দিক নির্ণয় করতে না পারায় মাঝ পদ্মা নদীতে নোঙ্গর করে, কুয়াশার তীব্রতা কমে আসলে ফেরিটি তীরে আসে।

 

তিনি বলেন, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে। ওই সব যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

Share this news as a Photo Card