মায়ের সাথে অভিমান; পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালের ডাঙ্গী গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া কাইদ আলী মন্ডল (১২) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। 

রোববার (৭ মে) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে থাকার ঘরে তার মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

মৃত কাইদ আলী মন্ডল পালের ডাঙ্গী গ্রামের আকোদ আলী মন্ডলের ছেলে এবং সাজুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে সরিষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের  ইউপি সদস্য জাহাঙ্গীর বলেন,

‘কাইদ স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলে ভ্যান নিয়ে বাইরে যায়। ভ্যান চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ভ্যানের সামনের অংশ ভেঙে যায়।

বাড়িতে এলে তার মা বকুনি দেয়। এতে মায়ের উপর অভিমান করে কাইদ আলী। পরে রাত সাড়ে আটটার দিকে থাকার ঘরের আরার সাথে তার মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়।

তার বাবা দেখতে পেয়ে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার সাব ইন্সপেক্টর আল মামুন বলেন,

‘খবর পেয়ে হাসপাতালে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পাংশা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি