মা-বাবার সঙ্গে গোসল করতে নেমে বেঁচে ফিরলো না ছেলে!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মা-বাবার সঙ্গে চন্দনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সামিউল শেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল ওই গ্রামের মোনাক্কার শেখের ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে মোনাক্কার শেখ জানান,

‘শুক্রবার (২১ জুলাই) দুপুরে তিনি তার স্ত্রী ও ছেলে সামিউলকে নিয়ে বাড়ির পাশে চন্দনা নদীতে গোসল করতে যান।’

‘ছেলেকে গোসল করিয়ে নদীর পাড়ে উঠিয়ে বাড়ি চলে যেতে বলেন। এরপর তারা স্বামী-স্ত্রী গোসল করেন।’

‘গোসল শেষে তারা বাড়ি ফিরে দেখেন সামিউল বাড়িতে নেই। বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে তারা আবার নদীর পাড়ে যান।’

‘পরে এলাকার বাপ্পীর বাড়ির সামনে চন্দনা নদীতে ভাসমান অবস্থায় সামিউলের মরদেহ পাওয়া যায়।’

‘মোনাক্কার ধারণা, তারা-স্বামী স্ত্রী নদীতে গোসল করতে নামার পর সামিউল বাড়িতে না গিয়ে তাদের অজান্তে আবারও নদীতে নেমে যায়।’

বহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন,

‘মা-বাবার সঙ্গে গোসল করতে গিয়ে চন্দনা নদীর পানিতে ডুবে শিশু সামিউলের মৃত্যু হয়েছে।’

‘তার মরদেহ চন্দনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি