‘হাজার বছরের মধ্যে না হলেও শত শত বছরের মধ্যে’ সম্ভবত বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হতে চলেছে ২০২৩ সালের জুলাই-এমন করেছেন নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট।
শুক্রবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার নাসার ব্রিফিংয়ে গ্যাভিন শ্মিট বলেন,
‘আমরা সারা বিশ্বে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা ইউরোপে, চীনে এবং যুক্তরাষ্ট্রে যে তাপপ্রবাহ দেখছি তা আসলে সব রেকর্ড ভেঙে ফেলছে।’
‘তাপপ্রবাহের এই প্রভাবগুলোর জন্য শুধুমাত্র এল নিনোর আবহাওয়ার ধরনকে দায়ী করা যায় না। মূলত এটি সত্যিই কেবলমাত্র আবির্ভূত হয়েছে।’
প্রসঙ্গত, বর্তমানে যা ঘটছে তাতে ২০২৩ সাল রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার সম্ভাবনাই বেশি।
শ্মিটের মতে, এটা হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। অন্যান্য বিজ্ঞানীরা এটিকে অবশ্য ৮০ শতাংশ বলছেন। ২০২৪ সাল একটি আরও উষ্ণ বছর হতে পারে।
কারণ, আমরা সেই এল নিনোর ইভেন্টটি দিয়ে শুরু করতে যাচ্ছি যা এখন তৈরি হচ্ছে। এটি এই বছরের শেষের দিকে চূড়ায় পৌঁছে যাবে।
আরও পড়ুন:
- মা-বাবার সঙ্গে গোসল করতে নেমে বেঁচে ফিরলো না ছেলে!
- সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে বিদ্যুতায়িত নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২
- তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে ফেরার পথে যুবলীগ কর্মী খুন
- ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
- খাগাইলে প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৭
- ৩৭ বছর বয়সী অভিনেতা চুং লিম আর নেই
- প্রতিবেশীর কাছে পাওনা টাকা আদায় নিয়ে কয়েক দফা সংঘর্ষ; আহত ১৪
