মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ভেঙ্গে উল্টে যায় এক টি বাস। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ বুধ বার (৩০ জুন) রাত সাড়ে ৮ টায়. এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, শ্রীনগর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস টি এক্সপ্রেস’এ চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মূচরে যায় বাসের অংশ, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের শ্রীনগর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এনএএন টিভি / রুবেল ইসলাম তাহমিদ
