রইচপুর ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর ঈদগাহ ময়দানে আজ সকাল ৭:৩০ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদগাহে সমবেত হন এবং দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। নামাজ শুরুর আগেই ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। সব বয়সের মানুষ নতুন পোশাকে অংশগ্রহণ করেন। ঈদের জামাতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন রইচপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল্লাহ। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান। পরে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির আশায় কোরবানি দেন।

এনএএন টিভি / আব্দুর রশিদ

Share this news as a Photo Card