রাঙ্গুনিয়ায় নাচে-গানে ও আবৃত্তিতে আনন্দ -উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় শিল্পীদের পাশাপাশি জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিল্পীদের নানা পরিবেশনা ছিল। উন্মুক্ত আয়োজনে সাংষ্কৃতিক কর্মী, সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুৃষ গান শুনতে ভিড় জমান।
শনিবার (১২ এপ্রিল) রাতে স্বজন সমাবেশ ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাব যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলার সৈয়দবাড়ি বিসিসিউএল সমবায় মার্কেটপ্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ এস পি) মো. নুরুল আমিন। উদ্বোধক ছিলেন রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এ মোরশেদ। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার। প্রধান বক্তা ছিলেন স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সভাপতি সনজীব সুশীল।
শিক্ষক সুবর্না বড়ুয়া ও যুগান্তর প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) জাহেদুর রহমান, দ্যা ড্রিম সিটি স্পোর্টস জোন ও ড্রিম ইনট্রোরিয়াল হাউস ফার্ম এর চেয়ারম্যান মো. ইফতিখার রাজ, প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠক মো. মোকারম হোসেন, সমাজসেবক ও সংগঠক আবু বক্কর।
শুভেচ্ছা বক্তব্য দেন কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) কবির হোসেন,সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাজস্থলি প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খাঁন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী,পান্থনিবাস বড়ুয়া, আকাশ আহমেদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার উপদেষ্টা শিক্ষক মোহাম্মদ ইউসুফ,মো. আবু সায়েম, রহিম উদ্দিন সিকদার, রুবায়েত রাশেদ, মুক্তি সাধন বড়ুয়া, অর্পণ বড়ুয়া, দ্বীন মোহাম্মদ, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা, আরিফুল হাসনাত, আইয়ুব চৌধুরী, হাবীবুল্লাহ মিসবাহ্, জাহেদ হাছান তালুকদার,ফাহিম শাহরিয়ার, দেলোয়ার হোসেন, স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সহ-সভাপতি শিক্ষক মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক রানা বড়ুয়া, অনুষ্ঠানের সদস্য সচিব সেতুল মির্জা,অর্থ সম্পাদক মোরশেদুর রহমান, সহ অর্থ সম্পাদক মুবিন উদ্দিন, প্রচার সম্পাদক তাহসান খাঁন ইমন,সমাজ কল্যান সম্পাদক দিদার হোসেন,স্বজন বিজয় বড়ুয়া, শিম্পু বড়ুয়া, সৌরভ সাহা, সৌমিত্র প্রসাদ পিন্টু, নাজমুল করিম ফরহাদ, মোহাম্মদ শাহজাহান শাওয়াল, সানজিদা আকতার লিজা, নেজামুল হক সায়েম, সুদীপ বড়ুয়া প্রমুখ। সংগীত পরিবেশন করেন বেতার শিল্পী ফুলকি বড়ুয়া,জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিল্পী অপ্সরী বড়ুয়া ফ্লোরা, উদীয়মান শিল্পী সমৃদ্ধি হালদার স্নেহা, মো. খুদরাত নীল, দীপ্তাক্ষী শর্মা কৌশিকী। নৃত্য পরিবেশন করেন সৃজনা বড়ুয়া। আবৃত্তি করেন জান্নাতুল তামান্না, আফতাবী হোসাইন মুসকান, নাজাত হোসাইন মেহরিন। অনুষ্ঠানে যন্ত্রশিল্পী ছিলেন ঝুলন দত্ত, দুর্জয় দাশ, মান্না বড়ুয়া, শিবলু, অভিজিত দাশ কিশান, শিবু দাশ, সন্তু, মো. মিন্টু, মো. শফিক। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকা।
