রাজধানীতে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয় ৫ জনকে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এতে বলা হয়, যৌথ অভিযানে উত্তর বাড্ডা থেকে ১টি রাইফেল, ৭টি পিস্তল ও ৩টি রিভলবারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া যাত্রাবাড়ীর ধলপুরে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, তিন রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর