রাজধানীতে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে নিচে পড়ে নাঈম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএএন টিভি