রাজধানী অভিযানে গ্রে*ফ*তার ৩২

রাজধানী ‘র বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৬৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৭৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল ও ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে।

Share this news as a Photo Card