রাজশাহীতে ১০০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে জেলার পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় গাঁজা পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেফতাররা হলো- সিলেটের জৈন্তাপুর থানার সেলিম মিয়া (২৮) এবং ময়মনসিংহের গফরগাঁও থানার ইয়াছিন (২৫)।
শুক্রবার সকালে র্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সেলিম এবং ইয়াছিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর সংশ্লিষ্ট পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

One Reply to “রাজশাহীতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২”
Comments are closed.