রাজেন্দ্র কলেজ ছাত্রদলের কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যার প্রতিবাদে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদল কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ১৫ মে দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকী।

এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, সহ-সভাপতি মোহাম্মদ কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সালসহ অন্যরা।

বক্তারা অবিলম্বে সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

 

শরিফুল ইসলাম / এনএএন টিভি