সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির আট হাজার কেজি আম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৭ এপ্রিল)
রাত ১১টা থেকে ২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান চালিয়ে শহরের বাঁকালয় থেকে ওই আজ জব্দ করা হয়।
এরপর সেই আম বুলডোজার মেশিনের চাকায় পিষে বিনষ্ট করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন, সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন ও র্যাব-৬ সাতক্ষীরা জেলার সদস্যরা।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন জানান,
অরিপক্ব আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য (কার্বাইড) ব্যবহার করা হয়েছে, যেটা মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব বলেন,
গোপন তথ্যের ভিত্তিতে শহরের বাঁকাল ট্রাক স্ট্যান্ডসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই ট্রাক থেকে আট হাজার কেজি
অরিপক্ব আম জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক দ্রব্য মিশিয়ে আম পাকিয়ে বিক্রি করছেন।
এসব অপরিপক্ব আম ঢাকায় পাঠাচ্ছেন তারা। এই আমগুলো বাজারজাত করতে এখনো যথেষ্ঠ সময় বাকি আছে।
বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ব। রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে।
এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন,
রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, পহেলা জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত করণের দিন নির্ধারণ করা হয়।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে আম সংগ্রহ করলে বা কার্বাইড ও কেমিক্যাল মিশিয়ে
অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন:
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু
- রাশিয়া সঙ্গে চীন এর বাণিজ্যিক কার্যক্রম অব্যাহতভাবে বাড়ছে
