নির্বাচনে জয়লাভ করতে পারবে না জেনেই বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন,
আমাদের চলার পথে গভীর ষড়যন্ত্র আছে। বঙ্গবন্ধুর কন্যাকে হটানোর ষড়যন্ত্র হচ্ছে।
রাজনৈতিক অপশক্তি এই ষড়যন্ত্র করছে।
আসন্ন নির্বাচনে তারা শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না। তাই বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে।
কাদের বলেন, আজ মুজিবনগর দিবসে একদিকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার,
অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি,
জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে।
এর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যাব। এটিই আজকের দিনের অঙ্গীকার।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন,
এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শূন্য নয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে।
বঙ্গবন্ধুর স্বল্পোন্নত বাংলাদেশ, যা শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ।
তিনি বলেন, এখন আমাদের অঙ্গীকার ২০৪১ সালের মধ্যে আধুনিক ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণ করা।
এর মধ্যে আজ অন্তরায়ও আছে। আমাদের চলার পথে আবারো ষড়যন্ত্র আছে।
আরও পড়ুন:
- রাসায়নিক দিয়ে পাকানো ৮ হাজার কেজি আম জব্দ
- ‘স্কেটিং সু’ না পেয়ে কিশোরের আত্নহত্যা
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু
- রাশিয়া সঙ্গে চীন এর বাণিজ্যিক কার্যক্রম অব্যাহতভাবে বাড়ছে
- বায়তুল মোকাররম সোনার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুন
- অতিরিক্ত ওজনে কোন রঙের পোশাক পরলে স্লিম দেখাবে?
- ফতুল্লায় বিয়ের ১৮ দিনেই যৌতুকের দাবীতে নির্যাতন
- রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- সারা দেশে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন
- রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
