লালমনিরহাটে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবকের মৃত্যু

লালমনিরহাট সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গীদালের তেপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্লাবন জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে। আহতরা হলেন, মাহাথির মোহাম্মদ ফুয়াদ (২২) ও আতিকুর রহমান রিজু (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তিনজন যুবক মোটরসাইকেলে করে বড়বাড়ির এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গীদালের তেপতি এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্লাবন মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) রওশন ইসলাম।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card