শরীয়তপুর – চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর – চাঁদপুর রুটে ফেরি চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ভোর ৪টা থেকে কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এখন কুয়াশা কম থাকায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে লক্ষ্মীর-চর চ্যানেল থেকে নোঙর করা কাকলী নামের ফেরিটি ছেড়ে গেছে।