চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা কানসাট বাজারে একটি দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় ১৩ বছর পর সব আসামিকে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আবু তালেব এর রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ। মামলার বিবরণে জানা গেছে ২০১২ সালের ৪ই ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারের রনি ইঞ্জিনিয়ার নামের একটি দোকানের হামলা, ভাঙচুর ও এক লাখ ২৫ হাজার টাকা লুটপাটের অভিযোগে এসআই নুরে আলম সিদ্দিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় শিবগঞ্জ উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, কাউসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামাতে ইসলামী সাধারণ সম্পাদক সারোয়ার আবেদীনসহ বিএনপি ও জামাতের ৬৪ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। আদালত রায়ে উল্লেখ করেন, মামলার আদালত ও সাক্ষ্য প্রমাণে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হলো। আসামি পক্ষে আইনজীবী নুরে আলম সিদ্দিক আসাদ রায়ের প্রতিক্রিয়া বলেন তুচ্ছ একটি ঘটনা 13 বছর ধরে আমার মক্কেলদের হয়রানী করা হয়েছে। আজ ন্যায়বিচার পেয়েছি। এরাই আমার সন্তুষ্ট। খালাস পাওয়া আসামিদের একজন শহিদুল হক হায়দারী শহীদ মিয়া বলেন সরকারি দমন পীড়নের অংশ হিসেবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অনেক সাধারন মানুষ এসব মামলায় জুলুম নির্যাতনের শিকার হয়েছে কারা ভোগ করেছেন। আজ ১৩ বছর পর আমরা বেকোছুল খালাস পেলাম এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি মামলা খালাস প্রাপ্ত অন্যান্য আসামী রাও আদালতে এ রায়ের সন্তুষ্ট প্রকাশ করেছেন।
এনএএন টিভি / মোঃ আহসান হাবীব
