শিবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ভারতীয় ১০টি গরু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে চোরাচালানকৃত ভারতীয় ১০টি গরু উদ্ধার করেছে বিজিবি।

বৃহষ্পতিবার ভোরে শিবগঞ্জ উপজেলার পাঁকা সীমান্ত এলাকার ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকা ইউনিয়নের চরপাকা-সেতারপাড়া গ্রামের পাশে একটি আম বাগান থেকে ওই গরুগুলো উদ্ধার করা হয়।

সকালে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মনির-উজ-জামান পিএসসি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এনএএন টিভি / মোঃ আহসান হাবীব

Share this news as a Photo Card