‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ২ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এ আদেশের ফলে আপাতত কারামুক্তি পাচ্ছেন না তিনি।
গতকাল রবিবার রফিকুলের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিন স্থগিতের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী গণমাধ্যমকে বলেন,গাজীপুরের গাছা থানার মামলায় রফিকুলের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
এ মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। অন্য তিনটি মামলায় তার জামিন বহাল রেখেছেন আদালত।
এক মামলায় জামিন স্থগিত হওয়ায় তিনি কারামুক্তি পাচ্ছেন না।
গত ২৯ মার্চ ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না, এ শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব।
একই বছরের ৮ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক।
এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায়ও ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।
আরও পড়ুন:
- করোনার পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় বিয়ের আসর
- বয়স বাড়লে সুযোগ কমে যায় বলিউডে : হেমা মালিনী
- সারাদেশে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৫
- ঈদ ঘিরে দর্জিপাড়ায় ভিড় বাড়ছে বরিশালের
- সোনায় মোড়ানো জিলাপির অর্ডার নেওয়া বন্ধের ঘোষণা
- সেনাবাহিনীর পরিসর বৃদ্ধির প্রক্রিয়া জোরদার করছে রাশিয়া
- অ্যাসিড হামলার শিকার নারী: ক্ষতিপূরণ মাত্র ২ শতাংশ সাজা ৯ শতাংশ মামলায়

Comments are closed.