শিশু সদন এলাকার রাস্তা থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

রাঙামাটি শহরের রাঙ্গাপানির মোনঘর শিশু সদন এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) রাত ৮টার দিকে শিশু সদন ক্যাম্পাসের ভেতর ডাইনিং হলের পাশের রাস্তা থেবে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম প্রভাত চাকমা (৪৭)। তিনি শহরের দেবাশীষ নগর এলাকায় তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার রমনী মোহন চাকমার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমীন জানান,

‘শিশু সদন ক্যাম্পাসের ভেতর ডাইনিং হলের পাশের রাস্তায় বুধবার রাত ৮টার দিকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।

রাতে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের বাম হাতের বাহুতে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card