গাইবান্ধায় ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৩টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

বুধবার (২৪ মে) দিনভর গাইবান্ধার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল মিয়ার উপস্থিতিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পলাশবাড়ী পৌরসভা মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন,

‘আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭টি অবৈধ স্থাপনার মধ্যে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল মিয়া বলেন,

‘এখানে আরও ৪টি স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলোও অতিদ্রুত উচ্ছেদ করা হবে।’

আরও পড়ুন :

এন এ এন টিভি