ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করায় আনন্দ মিছিল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় মতলব উত্তর উপজেলা ছাত্রলীগকে

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করে বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপর্থী মোঃ তোফায়েল জমাদার।

উল্লেখ্য, ২৩ মে রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ ঘুরে ও বাগানবাড়ি বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাগানবাড়ী ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মো: তোফায়েল জমাদার, বাগানবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের মো:জিসান,

মো:মুজাহিদ, আল আমিন, আছলাম, নাহিম, ওহাদুদ, শিমুল, রাসেলসহ আরো অনেকে।

এ সময় বাগানবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ তোফায়েল জমাদার মতলব উত্তর ছাত্রলীগের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,

আমি যদি সভাপতি নির্বাচিত হতে পারি বাগানবাড়ী ইউনিয়ন ছাত্রলীগকে বঙ্গবন্ধু আদর্শ নিয়ে ইউনিয়নকে সাজবো

এবং চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ অ্যাডভোকেট নুরুল ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করব

এম. রাসেল রহমান || চাঁদপুর

 

আরও পড়ুন :

এনএএন টিভি