শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাত নারীর মরদেহ

শেরপুরের সদর উপজেলায় ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের পাশে একটি ছোট ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,

‘বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের ৫০০ গজ উত্তরদিকে অবস্থিত একটি ছোট ব্রিজের নিচে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা।’

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেল পাঁচটা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল গণমাধ্যমকে বলেন,

‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে খবর দেওয়া হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card