টেকনাফে বজ্রপাতে দুই যুবক নিহত

টেকনাফে বাহাড়া ইউপিতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কৃষক ও অপরজন জেলে। বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহারছড়া ৫নং ওয়ার্ড বাইন্যাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে

হেলাল উদ্দিন (২২) ও ৭নং ওয়ার্ড হাজমপাড়া গ্রামের সোনা আলীর ছেলে রাহমত উল্লাহ।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তারা কৃষি ও জেলে কাজ করতে নিজের কর্মস্থলে ছুটে যায়।

হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু। বজ্রপাতে তারা মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা পানের বরজ এবং সাগরপাড় হতে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান,

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫ হাজার করে

দুই পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের পরিবারে খাবার সহায়তা প্রদান করা হয়।

এ সময় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এনএএন টিভি