এবার কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করলেন!

বিনোদন জগতে একের পর এক বিয়ের ধুম লেগেই রয়েছে। সম্প্রতি তারকা সালমান মুক্তাদির, চিত্রনায়ক রোশানের বিয়ের খবর প্রকাশ পেয়েছিলো; এবারে বিয়ে করলেন কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল। সামাজিক মাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন ইমরান নিজেই।

বুধবার (২৪ মে) নিজের ফেসবুকে ইমরান কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে নববধূর সঙ্গে ভালোবাসা ও হাসিখুশিতে একাকার ছিলেন তারা, ছবির ক্যাপশনে ইমরান লিখেছেন,

‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।

ইমরান

আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’

এরপর ইমরান লিখেছেন,

‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।

তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।’

সবশেষে এ গায়ক লেখেন,

‘আমাদের জন্য  সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

ইমরান

উল্লেখ্য, ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে উত্থান ইমরানের।

এরপর কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে নিজের জাত চেনাতে খুব বেশি সময় নেননি তিনি।

অল্পদিনেই একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। বর্তমানে চলচ্চিত্র ও অডিও বাজারে সফলতার সঙ্গে বিচরণ করছেন এ গায়ক।

আরও পড়ুন :

এনএএন টিভি