ছাগল বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ির পাশে ছাগল বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনজিতা রাণী (৩২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের শীলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রনজিতা রাণী ওই গ্রামের সুভাষ চন্দ্র বর্মনের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,

‘দুপুর সাড়ে ১২টার দিকে রনজিতা রাণী তার ছাগল নিয়ে বাড়ির পেছনে বাঁধতে যায়। এসময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে রনজিতা রাণীর মৃত্যু হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ বলেন,

‘বিদ্যুতের তারে জড়িয়ে রনজিতা রাণী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি