বগুড়ায় কিশোরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

বগুড়া জেলার পৌর পার্ক এলাকায় আপন (১৫) নামে কিশোরকে দা দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ মে) দুপুর একটার দিকে শহরের সেউজগাড়ী পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোর ওই এলাকার জসিমউদ্দীনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্টেডিয়াম ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর হরিদাস মন্ডল বলেন,

‘আপন পৌর পার্কে আম পাড়ছিল। এটা দেখে কিছু যুবক প্রতিবাদ করে।

এই নিয়ে আপনের সঙ্গে তাদের কথা কাটাকাটি এবং মারপিটের ঘটনা ঘটে৷ একপর্যায়ে তারা আপনকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন,

‘আপনের হাত-পাসহ শরীরের একাধিক স্থানে কোপানো হয়েছে। তার চিকিৎসা চলছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি