ভোটগ্রহণে সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ রনি’র

গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ চলছে আজ। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন অনেকে। তন্মধ্যে একজন বিএনপি নেতার ছেলে সরকার শাহিনুর ইসলাম রনি। এদিকে, ভোট শুরুর পর অনেক কেন্দ্রে নিজের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ করলেও সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তরুণ এই মেয়রপ্রার্থী।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রনি।

ইভিএমে দ্রুততার সঙ্গে ভোট দেওয়ার কথা জানিয়ে রনি বলেন,

‘কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো। এই কেন্দ্রে তার পোলিং এজেন্ট আছে। মোটামুটি ভোটার উপস্থিতি আছে। রনি সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের ভাইয়ের ছেলে। তবে এখন তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।’

বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় হয়রানির মুখে পড়ার অভিযোগ করে রনি বলেন,

‘অনেক কেন্দ্রে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত পাঁচ দিন ধরে গ্রেফতার আতঙ্ক তো আছেই।’

কাশিমপুর কেন্দ্রে অনেক এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ করে তিনি বলেন,

‘টঙ্গীর একটা কেন্দ্রে একজন নারী ভোটারকে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া, বাইরে যারা আছেন তাদেরও সমস্যা করা হচ্ছে। তবে ভেতরের পরিবেশ এখনও সুস্থ আছে।’

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card