বিয়ের খবর প্রকাশ্যের ১৮ দিনের মধ্যে বাবা হলেন রোশান

বিয়ের খবর প্রকাশ্যে আনার ১৮ দিনের মধ্যে চিত্রনায়ক জিয়াউল রোশান বাবা হলেন।

বুধবার (২৪ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে নবজাতকের চারটি ছবি শেয়ার করে পোস্ট করে রোশান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন।’

বিয়ের

এ বিষয়ে চিত্রনায়ক রোশান বলেন, বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। তবে মেয়ের নাম এখন পর্যন্ত ঠিক করা হয়নি।

উল্লেখ্য, আড়াই বছর আগে গোপনে বিয়ে করেন রোশান। বিয়ের খবর চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ্যে আনেন এ তারকা।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এ সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়।

এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card