বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ গরীব অসহায় মানুষের প্রতি বছরের ন্যায় নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তরুন প্রবাসী সংগঠনের সহযোগিতায় শীর্তাথ মানুষের মধ্যে কম্বল বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা শিল্পপতি আবুল কাসেম এর চরাঞ্চলে শুভ আগমন উপলক্ষ্যে আজ বিকেলে নরসিংদীর রায়পুরায় ভেলুয়ারচর প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এম এন জামান এর সভাপতিত্বে ও জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক খন্দকার এড. মেহেদী হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাসেম।


তিনি বলেছেন, শেখ হাসিনা দেশের ভাল চাই না, ভারতে বসে দেশের বিরোদ্ধে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা পালালেও তাদের দোষররা এখনো দেশের ভিতরে ষড়যন্ত্র করছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিভিন্ন পরিকল্পনা করছে। ছাত্র-জনতার আন্দোলনে দেশের মানুষ পূনরায় কথা বলার সুযোগ তৈরী হয়েছে। আগামী নির্বাচনে আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন,সাবেক এমপি রাজুর নেতৃত্বে বিগত সরকারের আমলে চরাঞ্চলের দুই গ্রুপের মধ্যে সংঘাত লাগিয়ে লুটপাট ভাংচুর,অগ্নিসংযোগ,চাঁদাবাজী সহ গুম,খুন বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ফায়দা হাসিল করেছেন। লুটপাট ভাংচুর,অগ্নিসংযোগ,চাঁদাবাজী সহ গুম,খুন বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড আর করতে দেওয়া হবে না। চরাঞ্চলের মানুষ শান্ত রাখতে হবে। চর এলাকাকে অসান্ত করতে দেওয়া যাবে না। চর এলাকায় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শিল্প কারখানা গড়ে তুলতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপিত জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ফাইজুর রহমান, জেলা বিএনপির সদস্য একেএম জাহাঙ্গীর আলম বাদল, রায়পুরা পৌর সভার ২ বারের সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুস মিয়া,উপজেলা বিএনপির সহসভাপতি মোকলেছুর রহমান মুক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এরশাদ গাজী, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সামসু উদ্দীন সামু। এ সময় উপস্থি ছিলেন উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সি: যুগ্ম আহবায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম সুরুজ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আকির হোসেন ভূইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: বাবুল মিয়া,উপজেলা যুবদল নেতা মো: জিয়াউর রহমান, রায়পুরা পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকন,সাবেক ছাত্রদল নেতা রাজিব আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মুছা মিয়া ও সেক্রেটারী মো: সুমন মিয়া, রায়পুরা পৌর সভা মৎস্য জীবিদলের সেক্রেটারী জালাল মিয়া, রায়পুরা পৌর মহিলা দলের সভাপতি পদ প্রার্থী মৌসুমি সবনম রুপা ও মহিলা নেত্রী মৌসুমি আক্তার, শ্রীনগর ইউনিয়ন বিএনপি নেতা খন্দকার হারুন রশিদ মেম্বার ও বিএনপি নেতা শওকত আলী মেম্বার, বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল,মহিলাদল, বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দরা
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
