চলমান প্রেক্ষাপট ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি নিয়ে নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে মতবিনিময় করা হয়েছে। আজ বিকালে নরসিংদী শিশু একাডেমিতে মতবিনিময় সভায় নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে ও পরিচালক সাইফুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক ২ বারের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ মন্জুর এলাহী,থার্মেকস গ্রুপের চেয়ারম্যান দানবীর আব্দুল কাদির মোল্লা,ড্রিম হলিডে পার্ক এর মালিক প্রবীর কুমার সাহা (সিআইপি),আমানত শাহ লুঙ্গীর মালিক আলহাজ¦ হেলাল মিয়া (সিআইপি),নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি আব্দুল আল মামুন (সিআইপি),হেরিটাস মালিক মেনহাজুর রহমান রাজু (সিআইপি), নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সহসভাপতি আবু সালেহ চৌধুরী,নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি মোশারফ হোসেন (সিআইপি)। আরো বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সি: সহসভাপতি আনিসুর রহমান ভুইয়া, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মো: মোতালিব হোসেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক পরেশ সূত্রধর, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক হাসিব আহমেদ মোল্লা, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক নাজমুল হক ভুইয়া, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মো: নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি বার বার কারা বরনকারী নেতা মো: মহসিন হোসেন বিদুৎ, জেলা যুবদলের সহসভাপতি সোহরাব হোসেন হাসিব, জেলা যুবদলের সহ সভাপতি বিশিষ্ট ঠিকাদার নাজমুল হক ভুইয়া মোহন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক রাশেল বিন হাসনাত, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক সারুয়ার হোসেন ঝন্টু,মোমেন সরকার গ্রুপের চেয়ারম্যান মোমেন সরকার, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক নুরে আলম সিদ্দিক, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ অধ্যক্ষ মাহামুদুল হাসান রুমি,আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক, জেলা মহিলা দলের সেক্রেটারী সালমা আক্তার (স্বপনা আহমেদ) ও যুগ্ম সম্পাদক তাহমিনা হামিদ শিল্পী,আলিফ লুঙ্গীর পরিচালক সুমন মিয়া, জেলা সাবেক ছাত্রদল নেতা সোহরাব হোসেন,উপজেলা শ্রমিকদল সেক্রেটারী মো: সুমন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী মো: মামুন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী সুলতান খান প্রমুখ।
প্রধান অতিথি খাইরুল কবির খোকন বলেন, হাসিনা সরকারের আমলে ব্যবসা প্রতিষ্ঠানকে ধবংস করে দিয়েছে। সালমান এফ রহমান ও এস আলম শেয়ার বাজার শেষ করে দিয়েছে। ব্যবসায়ীদেরকে সর্বশান্ত করেছিলেন ,ব্যাংক গুলো লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, স্বাধীন হয়ে পরাধীন ছিলাম কোন কথা বলতে পারে নাই,কোন প্রকার মুখ খুলে মামলা দিয়ে হয়রানি করেছিলেন,এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। গ্যাস ও বিদ্যুত নিয়ে হরিলুট করা হয়েছিল। নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সহ জনগনকে হত্যা ও গণগ্রেপ্তার, হামলা চালিয়ে দাবিয়ে রাখতে পারে না,ছাত্রজনতা যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মানিত করা হবে। তিনি আরো বলেন, আমাদের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে সবধরনের ব্যবস্থা নিতে হবে। নরসিংদীতে কোন চাঁঁদাবাজী করতে দেওয়া হবে না,যেই হউক তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। ব্যবসায়ীরা ভালভাবে ব্যবসা বানিজ্য করতে পারলে এ দেশ আরো ভাল চলবে । বিশেষ করে ব্যবসায়ীকে কোন প্রকার হয়রানি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। নিশর্^াথ ভাবে আপনাদের পাশে থেকে আমরা কাজ করে যাইব। ব্যবসায়ীদের সুবিধার্থে আমাদের পক্ষ থেকে বিগত দিনের চেয়ে এ বার আরো ভাল কিছু করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে বন্যার্ত, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা নিহত ও আহত সহ বিএনপির ফান্ডে অনুদান প্রদানের জন্য ভাল একটি উদ্যোগ গ্রহন করা হয়। এ উদ্যোগ বাস্তবায়ন করতে ড্রিম হলিডে পার্কে বড় ধরনের অনুষ্ঠান করার জন্য বিএনপির মহাসচিব এর সাথে আলোচনা করে দ্রুত তারিখ নির্ধারন করা হবে। এ সুন্দর পদক্ষেপ গ্রহন করায় চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও পরিচালক সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

