সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে বৃদ্ধ বাবার আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে সুরেন গাইন নামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধ বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে ওই বৃদ্ধ বাবা মারা যান।

বৃহস্পতিবার দিবাগত রাতেই কোটালীপাড়া উপজেলার বাগান উল্টর পাড়া গ্রামে নিজ বাড়িতে তার সুরেন গাইনের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বৃদ্ধ সুরেন গাইন বাগান উল্টর পাড়া গ্রামের মতিলাল গাইনের ছেলে ও দুই পুত্র সন্তানের জনক।

জানা গেছে, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সাথে তার দুই ছেলে খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইন (৪০) এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওন দিন দিবাগত রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।

এ অবস্থায় অসুস্থ সুরেন গাইনকে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ৬ দিন চিকিৎসা শেষে গোপালগঞ্জ সদর হাসপাতালে সুরেন গাইন মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদা ভাবে দুই ছেলের কাছে থাকতো। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সাথে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। যার কারনে মাঝে মাঝে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করতো। এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষ পানে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজী হননি। তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্রা গাইন বলেন, আমার শ্বশুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কি কারনে কীটনাশক পান করেন তা আমাদের জানা নেই।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card