নরসিংদী রায়পুরায় ঐহিত্যবাহি বাঁশগাড়ী উচ্চ বিদ্যালযয়ের ৫ বারের সভাপতি বেলাল আহমেদ এর ব্যক্তিগত অর্থ্যায়নে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে বিমান যোগে ঢাকা টু কক্সবাজার আনন্দ ভ্রমনের জন্য ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এ বিদ্যালয় ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ০৬জন সহ পাশের হার ৯৬% পক্ষান্তরে এই বছর পাশের হার ৮৯% ঢাকা শিক্ষা বোর্ডের মধ্যে উর্ত্তিন হয়েছে।
প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান,নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলের ঐহিত্যবাহি বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় অবস্থিত। এই বিদ্যালয়টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত । সুদীর্ঘ এই সময় কালে এই বিদ্যালয় অনেক ছাত্র-ছাত্রী দেশের অনেক প্রতিষ্ঠানে বড় বড় দায়িত্ব পালন করে আসছে। এই বিদ্যালয়টি থেকে সচিব,ইন্জিনিয়ার, ডাক্তার , সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন পেশায় প্রতিযশা ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছে। এই বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে বিদ্যালয় পরিচালনা পরিষদের পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এক যোগে কাজ করে যাচ্ছেন ।

এই বিদ্যালয়টি হতে ২০২৪ সাল অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী ০৬জন ও পাশের হার ৯৬% পক্ষান্তরে এই বছর ঢাকা শিক্ষা বোর্ডের পাশের হার ৮৯% । এই ফলাফলের পিছনের অন্যতম কারিগর হচ্ছেন ছাত্রছাত্রীদের ঐকান্তিক চেষ্টা, অভিভাবকদের সচেতনতা, শিক্ষকদের মানসম্মত পাঠদান , বিদ্যালয় পরিচালনা পরিষদের তদারকি সর্বোপরি স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতায় ভাল ফলাফল সম্ভব হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জাকির হোসেন জুনি বলেন,ঐহিত্যবাহি বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বেলাল আহমেদ ঘোষনা করে ছিলেন ছাত্র-ছাত্রীদের পাশের হার ও লেখাপড়ার মানবৃদ্ধির জন্য প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষা পূর্বে ঘোষণা দেন এই বৎসর যারা জিপিএ -৫ প্রাপ্ত হবেন তাদের সবাইকে সভাপতির ব্যক্তিগত উদ্যোগে বিমান যোগে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমনের সুযোগ দেওয়া হবে । এরই অংশ হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীগণ ১৫১-নং ইঊএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট যোগে ঢাকা-টু কক্সবাজার আনন্দ ভ্রমনের সুব্যবস্থা গ্রহন করা হয়।
কক্সবাজার আনন্দ ভ্রমনকালীন সময়ে শিক্ষাথীগণ হোটেল লং বীচ এ অবস্থান করেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বেলাল আহমেদ জানান, শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখা নিয়ে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যেই এই কার্যক্রম গ্রহন করা হয়েছে। এস এস সি পরীক্ষা -২০২৪ এর পরীক্ষার্থীদের নিকট আমি জানতে চেয়েছিলাম তোমারা কেউ বিমান ভ্রমণ করেছো কি না ? তাদের উত্তর ছিল না সূচক । তখন আমার মনে হলো তাদেরকে বিমান ভ্রমণের জন্য একটা প্রতিযোগিতা দেওয়া যেতে পারে। এরই অংশ হিসেবে আমি ঘোষণা করি যাঁরা এই বৎসর জিপিএ -৫ প্রাপ্ত হবেন তাদেরকে বিমান যোগে ঢাকা টু কক্সবাজার আনন্দ ভ্রমনের সুযোগ করে দেওয়া হবে । প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীগণ বিমান যোগে কক্সবাজার ভ্রমনের জন্য ঢাকা থেকে কক্সবাজার গমন করেন। আমি সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি ও সকলের সহযোগিতা কামনা করছি।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
