সরকার উদার নীতিতে বিশ্বাস করে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের সরকার উদার নীতিতে বিশ্বাস করে।

দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে।

দেশ আাগের তুলনায় অনেক দারিদ্রতা কমেছে। সামনের দিনে আরো দারিদ্রতা কমবে।

ক্ষুধা ও দারিদ্র কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

রবিবার রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলনে কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মূলত সেভ দ্য চিলড্রেন আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন এক টানা কাজ করা। সরকার সেই কাজটাই করছে।

দেশে এখনো ৪ থেকে ৫ শতাং মানুষ অসহনীয় দারিদ্রতার মধ্যে আছে।

সরকার সেটা কমানোর লক্ষ্যে এখন কাজ করছে।

দেশে বৈষম্য আছে, কথাটি সত্য- অনেকে বলছে দেশে বৈষম্য বেড়েছে।

আসলে এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা, সম্পদ।

যারা আগে থেকেই শিক্ষাতে এগিয়ে তারাই পরবর্ততীতে সম্পদের মালিক হয়েছেন।

তিনি আরো বলেন, দেশে দারিদ্র মানুষ আছে তা ঠিক কিন্তু এখন সেই সংখ্যা দিন দিন কমছে।

এখন কেউ না খেয়ে মরে না। সরকার শহর গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে।

আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর বেড়েছে।

মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন।

ক্ষমতার জন্য নয়, ভালো কাজেন জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেত্বেত্ব ভালো কাজের জন্য।

আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী।

আরও পড়ুন :

এনএএন টিভি