কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।
আমরা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের দেশের গতানুগতিক কৃষকে আমরা আধুনিক কৃষিতে রূপান্তর করব।
সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।’
আজ শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষিকে আমরা বাণিজ্যিকীকরণ করব।
আমরা গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল।
এর সঙ্গে আমরা আরও অনেক কিছু যুক্ত করতে চাই, আর সেখানে কৃষি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যে কারণে বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
কৃষিকে বাণিজ্যিকীকরণের লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালায়ের কর্মকর্তাসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
- সরকার উদার নীতিতে বিশ্বাস করে : পরিকল্পনামন্ত্রী
- সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
- ইতালির বলোনিয়ায় কুমিল্লা সমিতির উদ্যোগে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- সারাদেশে আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমার আভাস
- গাইবান্ধায় পুলিশ নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকসহ ৩ জন গ্রেফতার
- চট্টগ্রাম-রাঙামাটিতে সড়ক ডুবে যাওয়ায় তীব্র যানজট
- জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে এক ঘণ্টা পিছিয়ে শুরু এইচএসসি পরীক্ষা
- সৈয়দপুরে হাঁসের মাংস খাওয়া নিয়ে তুলকালাম কাণ্ড
- গুগলের নতুন ফিচার!
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫৪
- জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটনের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের
- ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সড়কের বহাল দশা

Comments are closed.