গাইবান্ধায় পুলিশ সদস্য বিপ্লব প্রমানিক’কে চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গাইবান্ধা জেলা পুলিশ।
তথ্য প্রযুক্তির মাধ্যমে রংপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন রংপুর জেলার মাহিগঞ্জ থানার সরদারটারী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জামাল মিয়া (৩৫),
মাহিগঞ্জের ক্ষুদ্র রংপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে মশিউর রহমান (২৯),
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর মরুয়াদহ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ট্রাকের মালিক ও মুল চালক আনিছুর রহমান (৪৪)।
এ বিষয়ে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ২৬ আগস্ট শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।
এতে সার্বিক বিষয়ে তুলে ধরেন জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মো.ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার,
মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম,
সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ট্রাফিক পুলিশ কনস্টেবল মোঃ বিপ্লব প্রামানিক, তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তারগাছি গ্রামের মৃত আসমত আলী পুত্র।
এ প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জানান, ট্রাকের মালিক আনিছুর রহমান নিজেই উক্ত ট্রাক চালক। গত ২৩ আগস্টে একজ অদক্ষ্য,
লাইসেন্স বিহীন জামাল মিয়া নামে ব্যক্তিকে ট্রাকটি চালানোর জন্য প্রদান করেন।
উল্লেখ্য যে, গাইবান্ধা পৌর শহরের বড় মসজিদের নিকট সুন্দরগঞ্জ মোড়ে ভোর ৬ টায় কর্মরত ছিলেন।
একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে কর্তব্যরত পুলিশ সদস্য বিপ্লব’কে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
এতে পুলিশ সদস্য বিপ্লব ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তারা ঘাতক চালকসহ সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
আরও পড়ুন :
- ঝিনাইদহে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
- দেশের সব মহানগরে বিএনপির গণমিছিল আজ
- চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুন
- ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১জন
- আওয়ামী লীগের কথায় ও কাজে মিল নেই: ড. মঈন
- রোহিঙ্গাদের গণহত্যার ৬ বছর পূর্ণ হলো আজ
- রাজধানীতে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে যুবকের কবজি বিচ্ছিন্ন
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫৪

Comments are closed.