ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ফয়সাল খান (১৬)।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের শ্যামপুরটেক মোড় নামক স্থানে সদরপুর-চরভদ্রাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল খান পাশের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাংগি গ্রামের আলমগীর খানের ছেলে।
আলমগীর খান প্রবাসী। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে ফয়সাল তৃতীয়।
ফয়সাল চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,
শুক্রবার সকালে সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের জয়বাংলা নামক বাজার থেকে দুধ কিনে চরভদ্রাসনে নিজ বাড়িতে ফিরছিল ফয়সাল।
ফেরার পথে শ্যামপুরটেক মোড় এলাকায় এলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের উপর মোটরসাইকেল নিয়ে পরে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ফয়সালকে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান,
পুলিশ এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষ নিহতের পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন :
- বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
- রোহিঙ্গাদের গণহত্যার ৬ বছর পূর্ণ হলো আজ, সমাবেশ
- জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে ‘এবি পার্টি’
- প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- কোনো লুটেরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী
- তাইজুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
- ‘এয়ারলাইনস ক্ষতিপূরণ নিয়ম’ ঘোষণা করল সৌদি
- শ্লীলতাহানির পর দোষারোপ, কিশোরীর আত্মহত্যা!
- কাগজ-বিদ্যুতের সংকট নেই, যথাসময়ে বই পৌঁছে যাবে : শিক্ষামন্ত্রী
- আওয়ামী লীগের কথায় ও কাজে মিল নেই: ড. মঈন
- হবিগঞ্জে ৩২ কেজি গাঁজা ও ১টি সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- টেকনাফে ১ কেজি ৪০০ গ্রাম আইসসহ আটক ১

Comments are closed.