পূর্ব ঘোষিত কালো পতাকা গণমিছিলে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল শুরু হওয়ার কথা। শেষ হবে নারিন্দায় গিয়ে।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
মঞ্চের ব্যানারে লেখা হয়েছে,
‘অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে
নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে’ কালো পতাকা গণমিছিল।
জানা গেছে, বেলা সোয়া ২টায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পরও বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা কর্মসূচি প্রাঙ্গণে অবস্থান করছেন।
পরে মুষলধারে বৃষ্টি শুরু হলেও মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।
এর আগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১টা থেকে কালো পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখর করে তুলেন।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেবেন।
আরও পড়ুন :
- রোহিঙ্গাদের গণহত্যার ৬ বছর পূর্ণ হলো আজ, সমাবেশ
- জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে ‘এবি পার্টি’
- প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- কোনো লুটেরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী
- বিকেল ৩টায় রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি
- লালমনিরহাটে অটো ছিনতাইয়ের পর হত্যা, গ্রেফতার ৪
- আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন ওসি
- ভারতীয় স্বামীর কাছে স্ত্রীর অধিকার চাইছেন বাংলাদেশের সোনিয়া!
- আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা
- যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যূত, রেল যোগাযোগ বন্ধ
- ‘কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না’
- দিনাজপুরের খানসামায় দিনমজুর পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
- মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আলোচনা সভা
- নারায়ণগঞ্জে ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

Comments are closed.