হবিগঞ্জে ৩২ কেজি গাঁজা ও ১টি সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে বাহুবল উপজেলা থেকে সাড়ে ৩২ কেজি গাঁজা ও ১টি সিএনজিসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩,

শায়েস্তাগঞ্জ কোম্পানির একটি আভিযানিক দল ২৪ আগস্ট রাত অনুমান ৯ টার দিকে

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পালপাড়া দ্বিমুরা এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় একটি সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে হবিগঞ্জে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার

ও সিএনজিসহ মাদক ব্যবসায়ী কাউছার মিয়া (৩৪) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার যশপাল এলাকার বাসিন্দা চেরাগ আলীর ছেলে।

পরে গাঁজা ও সিএনজিসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কাউছারকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি