কুষ্টিয়ার মিরপুরে পুকুরে ভাসমান অবস্থায় রাজিয়া খাতুন সুমি (২৬) নামে এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মৃত বাদশা প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম নামে এক যুবককে পুলিশ আটক করেছে।
নিহতের স্বামী রকিব আলী জানান, রাতে ঘরে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে।
সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার বিবস্ত্র মরদেহ ভাসতে দেখি।
এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি দাবি করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে গৃহবধূ রাজিয়া খাতুন সুমির ভাসমান অবস্থায় বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।
আরও পড়ুন :
- নারায়ণগঞ্জের যাতায়াত ব্যবস্থায় চলছে নৈরাজ্য!
- কুষ্টিয়ায় পুকুর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার
- বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ : ওবায়দুল কাদের
- যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যূত, রেল যোগাযোগ বন্ধ
- সাইবার হামলায় ৫টি পদ্ধতি অধিক ব্যবহার করেন হ্যাকাররা!
- কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু বক্কর সিদ্দিক!
- কানাডায় ২৬ ও ২৭ আগস্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান
- ঝিনাইদহে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার
- ঈশ্বরগঞ্জে নদী থেকে ১০মাস বয়সী ঘুমন্ত শিশুর মরদেহ উদ্ধার
- কুড়িগ্রাম জেলা পুলিশের মুক্তিযোদ্ধাদের জন্য ‘প্রায়োরিটি চেয়ার’ স্থাপিত!
- ১৩ আগস্ট জন্মদিনে নিজের নামে একটি তারা পেলেন শ্রাবন্তী
- নাটোরে পর্ন ভিডিও বেচে ২ জন আটক
- হাইব্রিডরা আওয়ামী লীগে বড় জায়গা দখল করে আছে: আলাল
- বর্তমানে যে সংবিধানটি রয়েছে তা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান: ফখরুল
