নাটোরে পর্ন ভিডিও বেচে ২ জন আটক

নাটোরে সিংড়া থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে রুমন আলী (৩৫) এবং বিধান কুমার সরকার (৩০) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত নাটোরে  সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২টি কম্পিউটার জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে মো. রুমন আলী পৌরসভার কোতোয়া বাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে,

বিধান কুমার সরকার একই এলাকার বিষ্টপদ সরকারের ছেলে।

র‌্যাব-৫ (সিপিসি-২) এর কোম্পানী কমান্ডার মেজর আশিকুর রহমান জানান, সিংড়া বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

তারা কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক

ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রয় করতো। তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি