ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশে স্বর্ণের দাম বেড়েছে, এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ২১৬ টাকা।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান

এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়েছে।

তাই স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৮ হাজার ৬৮০ টাকা।

অর্থাৎ প্রতি ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের জন্য এখন থেকে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা খরচ করতে হবে,

আজ পর্যন্ত বাজারে যা ছিল ৯৯ হাজার ২৭ টাকা।

অর্থাৎ, ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

আরও পড়ুন :

এনএএন টিভি