কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাস বয়সী কন্যা সন্তান নুসরাত জাহানের মৃত্যু হয়েছে।
নিহতরা সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহীমের স্ত্রী ও মেয়ে।
কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,
বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন আয়েশা ও তার শিশু সন্তান।
এ সময় তাদের দুই জনকে বিষাক্ত সাপ কামড় দেয়।
কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়।
মাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়।
পরে গ্রামবাসী ইব্রাহীমের ঘরের খাটের নিচ থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার করে।
সাপের কামড়ে এক সাথে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় ভবানীপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন :
- লক্ষ্মীপুরে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের প্রাণহানি
- ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতক জিয়ার সৃষ্টি : নানক
- অতীতের সকল রেকর্ড ভাঙল ডাবের দাম
- মক্কার ক্লক টাওয়ারে একবিন্দুতে মিলেছে আলোক রেখা
- নোয়াখালীতে সাংবাদিক রিফাতকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন
- লালমনিরহাটে অটো ছিনতাইয়ের পর হত্যা, গ্রেফতার ৪
- ধর্ষণচেষ্টা মামলায় ২ জনের ২৪ বছর কারাদণ্ড
- কালুখালীতে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
- নারায়ণগঞ্জের যাতায়াত ব্যবস্থায় চলছে নৈরাজ্য!
- বিদ্যুৎ সেক্টরে গ্রাহক সেবার লক্ষে হটলাইন ১৬৯৯৯ চালু
- বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ : ওবায়দুল কাদের
- গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা কার্যক্রম সভা

Comments are closed.