নোয়াখালীর মাইজদীতে প্যানকেয়ার আইসিইউ হাসপাতাল অ্যান্ড নরমাল ডেলিভারি সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালীন সময়ে দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক খায়রুল আনাম রিফাতকে হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার,
সাবেক সহ সভাপতি শাহ ওসমান সুজন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু,
দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান, ইউএনবি নোয়াখালী প্রতিনিধি মেজবাউল হক মিঠু,
একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ।
এতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন অংশ নেয়।
মানববন্ধনে আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিক হেনস্থাকারী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আলটিমেটাম দেন সাংবাদিকরা।
আরেফিন শাকিল, নোয়াখালী
আরও পড়ুন:
- গৃহবধূকে ধর্ষণের মামলায় ছাত্রলীগের সভাপতি কারাগারে
- রাজধানীর কিছু এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস
- ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক : স্বাস্থ্যমন্ত্রী
- চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মি গ্রেফতার
- সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে সবজি বাজারের দ্রব্যমূল্য!
- রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় কলেজছাত্র গ্রেফতার
- ইচ্ছাকৃত ভুল করা নিয়ম হওয়া সত্ত্বেও রেস্টুরেন্টটি জনপ্রিয়তার শীর্ষে!
- শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
- ‘কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না’
- কানাডায় ২৬ ও ২৭ আগস্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান
- কেন নির্মাণ করা হয়েছিলো নারায়ণগঞ্জ রেল স্টেশন
