কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি প্রয়াত শামছুর রহমান খান বেনুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট (বৃহস্পতিবার) রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত স্মরণ সভায় জেলা ওলামাদলের যুগ্ন সম্পাদক মো. কামাল খান বলেন,
এর সময়কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত শামছুর রহমান খান বেনু দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি মানুষের কথা সব সময় ভাবতেন।
তিনি দলের কোনো কর্মসূচির খবর না পেলে অসন্তোষ হতেন। দলের দুর্দিনে তিনি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এডভোকেট তৈমূর আলম খন্দকারসহ দলের নেতাকর্মীরা যখন জেলহাজতে ছিলেন,
তখন সামছুর রহমান খান বেনু রাজপথে দাড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন। দলের জন্য হাজতবাস করেছেন।
কিন্তু তিনি দলের বিরুদ্ধে কখনো যাননি। বিশ্বাস ও আস্থা রাখার মত ব্যক্তি ছিলেন বেনু খান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত মহাসড়ক অবরোধ কর্মসূচীতে পুলিশ বেনু খান ও এটিএম কামালকে বেদম পিটিয়ে রক্ত ঝড়িয়েছে।
তারপরও বেনু খান আন্দোলন সংগ্রামে পিছপা হন নাই; বরং কোনো কর্মসূচীর সংবাদ না দিলে তিনি অসন্তোষ প্রকাশ করতেন।
সামসুর রহমান খান বেনু গত বছরের ৬ সেপ্টেম্বর পরলোগমন করেন। তার মৃত্যুর এক বছর হলেও দলের কোনো নেতাকর্মী বেনু খানের খবর নেয়নি।
এখনো বেনু খানের সহযোদ্ধারা বিএনপির সকল আন্দোলন সংগ্রাম এডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে রাজপথে থেকে কর্মসূচি পালন করছেন।
নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ডা. শাহিন আলম ও অ্যাডভোকেট সামসুজ্জামান খোকাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
