প্রাথমিকের টেন্ডার কাজ শেষ হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,এ বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই।
তাই সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে।
তিনি বলেন, এখন মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে।
একের পর এক কাজগুলো যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে।
খুব শিগগিরই সবগুলোর টেন্ডার কাজ শেষ হবে এবং এক তারিখ আমরা বই উৎসব করতে পারবো।
শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও
উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, জাতীয় নির্বাচন কেন্দ্রীক দ্বন্দ্ব আওয়ামী লীগ নিরসনে সচেষ্ট থাকবে।
আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল।
এখানে গণতন্ত্রের চর্চার সবসময়ই আছে। আর সেই দ্বন্দ্ব নিরসন গণতান্ত্রিক চর্চারই একটি অংশ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান,
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
আরও পড়ুন :
- আওয়ামী লীগের কথায় ও কাজে মিল নেই: ড. মঈন
- হবিগঞ্জে ৩২ কেজি গাঁজা ও ১টি সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- টেকনাফে ১ কেজি ৪০০ গ্রাম আইসসহ আটক ১
- রাজপথ ছাড়বে না আওয়ামী লীগ
- কক্সবাজারে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ
- বন্ধুকে গাছে বেঁধে প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
- চরভদ্রাসনে সাপে কামড়ের ছয় দিন পর গৃহবধূর মৃত্যু
- জবিতে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, ব্যারাজের ৪৪টি গেট খোলা হলো
- দেশের ছয় বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাতের আভাস
- বাজারে ইলিশের দাম কমলেও,বেড়েছে সব ধরনের মাছের দাম
- বিকেল ৩টায় রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি
- ঢাকায় ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ
- দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
- পুকুরে ভেসে উঠলো গৃহবধূর বিবস্ত্র মরদেহ

Comments are closed.