জবিতে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা ঘোষণা করা হয়েছে।

২৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অনলাইনে ফি জমা এবং ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

প্রাথমিকভাবে ভর্তিকৃত ও মাইগ্রেশনের মাধ্যমে গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত

শিক্ষার্থীদের আগামী ২৫ আগস্ট দুপুর ১২টা থেকে ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে

প্রাথমিক ভর্তি ফি বাবদ ইতিপূর্বে জমাকৃত পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বাকি (চূড়ান্ত) ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।

চূড়ান্ত ভর্তি হতে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য পরিশোধ করতে হবে ৭ হাজার ৪০০ টাকা এবং বিজনেস স্টাডিজ,

কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ্ভুক্ত বিভাগসমূহে চূড়ান্ত ভর্তির জন্য ৫ হাজার ৪০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।

এ ছাড়া আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিভাগ থেকে কাগজপত্র জমাদানের স্লিপ নিয়ে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,

ভর্তির জন্য চূড়ান্ত ভর্তি ফি জমাদানের রশিদ, প্রাথমিক ভর্তি নিশ্চিতকরণ বাবদ প্রদত্ত মূল নম্বরপত্র জমাদান স্লিপের ফটোকপি,

গুচ্ছের ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম ও চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে সংশ্লিষ্ট বিভাগে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd/) তে পাওয়া যাবে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card