তাইজুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

আসন্ন এশিয়া কাপে কৃতী ক্রিকেটার তাইজুল ইসলামকে জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে নাটোরে।

শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরের সাবেক ক্রিকেটার ও তাইজুল ভক্তদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ক্রিকেটার তাইজুলের ভক্তরা বলেন,

‘তাইজুল বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ক ক্রিকেটার। দীর্ঘদিন ক্রিকেট খেলে তিনি নিজেকে প্রমাণ করেছেন।

তিনি এখনও দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়।’ অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে জাতীয় দলে তাইজুলের অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা।

স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে তাইজুল ইসলামের।

তাই তার জাতীয় দলে ঠাঁই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া ক্রিকেট ভক্তরা।

বক্তারা দ্রুত তাইজুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্য ক্রিকেট বোর্ডের কাছে দাবি জানান।

তা না হলে নাটোরের মানুষ আরও বড় ধরনের আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

আরও পড়ুন :

 

এনএএন টিভি