রাজধানীতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আরমান ইসলাম (৩০) নামে এক যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ২০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আহত আরমান পিকআপ ভ্যান চালক।
শুক্রবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে নবোদয় হাউজিং ঢালে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলেও অবস্থা জটিল হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।
আহত আরমান জানান, তার বাসা নবীনগর হাউজিংয়ে। তিনি পেশায় পিকআপ ভ্যানচালক। খুলনা থেকে পিকআপ নিয়ে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আসেন।
সেখান থেকে বাইসাইকেল যোগে বাসায় যাচ্ছিলেন। নবোদয় হাউজিং ঢালে পৌছালে ৭ থেকে ৮ সদস্যের একটি ছিনতাইকারী দল তার সাইকেলের গতিরোধ করে।
তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই তাদের কাছে থাকে চাপাতি দিয়ে আঘাত করে তাকে।
সেই আঘাত ঠেকাতে গিয়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর তার কাছে থাকা ২টি মোবাইল ফোন ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত অবস্থায় তখন সে দৌড়ে পাশের একটি বাসায় গিয়ে ঢুকে।
সেখান থেকে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে ঢাকা মেডিক্যাল, এবং পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় পঙ্গু হাসপাতালে।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,
ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই যুবককে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়।
তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আরও পড়ুন :
- শ্রী শ্রী দূর্গাচরন সাধু নাগ মহাশয় এর ১৭৭ তম জন্ম উৎসব উদযাপন
- সবজির বাজার অপরিবর্তিত, বেড়েছে মুরগির দাম
- আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন ওসি
- লক্ষ্মীপুরে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের প্রাণহানি
- লালমনিরহাটে অটো ছিনতাইয়ের পর হত্যা, গ্রেফতার ৪
- যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
- কাগজ-বিদ্যুতের সংকট নেই, যথাসময়ে বই পৌঁছে যাবে : শিক্ষামন্ত্রী
- মাদারীপুরে দুদকের গণশুনানিতে ৩৮ দপ্তরের বিরুদ্ধে ১০৭ অভিযোগ
- সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু : রাষ্ট্রপতি

Comments are closed.